জাতীয়
করোনার প্রভাব

প্রথমবারের মতো ভিন্ন পরিবেশে তারাবির নামাজ

স্টাফ করেসপন্ডেন্ট:

করোনা ভাইরাস মহামারিতে কঠোর বিধিনিষেধের মধ্যে ভিন্ন এক পরিবেশে তারাবির নামাজ আদায় করলেন মুসল্লিরা। এবার এই নামাজের জামাতে মুসল্লির উপস্থিতিতে সর্বোচ্চ ১২ জনের বাধ্যবাদকতা ছিল।

২৪ এপ্রিল শুক্রবার সরকারি নির্দেশনা মেনে মসজিদে ও নিজ গৃহে এশা-তারাবির নামাজ আদায় করছেন দেশের কোটি কোটি মুসলমান।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মসজিদে ১২ জন মুসল্লির অংশগ্রহণে এশা-তারাবিহ নামাজ অনুষ্ঠিত হয়।

এর ফলে এবার মসজিদে মসজিদে নীরবতা, নেই হাজার হাজার মুসল্লির পদধ্বনি। তারাবির নামাজের এমন দৃশ্য বিরল।

শুক্রবার দিবাগত রাতে সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশে রোজা শুরু রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা ।

সারাদেশে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করেন মুসল্লিরা। অধিকাংশ মসজিদ কমিটি সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে এশা-তারাবির নামাজ আদায় করতে দেখা যায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা