জাতীয়
করোনাভাইরাস

প্রতি উপজেলা থেকে অন্তত ২টি নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

সান নিউজ ডেস্ক:

দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

তিনি বলেন,করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকের মধ্যেই প্রত্যেক উপজেলা থেকে দুটি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল সার্জনদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। ডা. মো. হাবিবুর রহমান বলেন, এরই মধ্যে আমরা নমুনা সংগ্রহ শুরু করেছি। আশা করি, আগামীকালের মধ্যে ১ হাজার নমুনা পরীক্ষা করতে পারব।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে। মারা গেছে ৬ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা