বাণিজ্য

পুঁজিবাজারে উত্থান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের অস্থিরতা আর অনিশ্চয়তা কিছুটা কমেছে। টানা তিনদিন ধরে বাড়ছে সূচক। বুধবার ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৪৮ পয়েন্ট। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দামও। একই সঙ্গেবেড়েছে লেনদেন। বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৫০৮ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

বুধবার ( ৭ এপ্রিল ) সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৯৫৫ টাকা। যা আগের দিনের তুলনায় ৪ গুণ কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেওয়া ২১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির। দাম কমেছে ২৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৪৩ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩১৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮১৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭১ পয়েন্টে। সিএসআই ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮২ পয়েন্টে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা