খেলা

নেতৃত্ব ছাড়ছেন একজন সফল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:

টানা ৬ বছর বাংলাদেশ দলের হাল ধরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন মাশরাফি বিন মুর্তজা। কখনও জয়ের আনন্দে হেসেছেন, কখনও হারের যন্ত্রণায় চুপ থেকেছেন। কিন্তু ভেঙে পড়েননি কখনই। প্রতিটা ম্যাচেই তার কাছে নির্ভরতা খুঁজতো দলের প্রতিটা সদস্য। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে ক্যাপ্টেন কুলের।

বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোদ মাশরাফি নিজেই এ বার্তা দেন। ৬ মার্চ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে অধিনায়ক হিসেবে মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ লড়াই।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সিরিজই মাশরাফি বিন মুর্তজার শেষ সিরিজ হবে।

বিসিবি বস বলেছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মাশরাফি। এটাই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ। তবে জিম্বাবুয়ে সিরিজের পরও মাশরাফি যদি খেলতে চায় তাহলে খেলবে। নতুন কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়ার পর তাকে পারফর্ম করে দলে জায়গা পেতে হবে।

গত বছর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মাশরাফি। প্রায় ৮ মাস পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরলেন তিনি।

গত ০১ মার্চ রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই নিজের ক্যারিয়ারে যোগ করেন অনন্য এক রেকর্ড। টিনোটেন্ডা মুতোমবোদজিকে আউট করে স্বীকৃত ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

সে ম্যাচে অবশ্য তার দল ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে। বল হাতে ৬.১ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই পেসার।

মাশরাফির ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০১ সালে। ১৯ বছরের ব্যবধানে এ পর্যন্ত ৫২৪টি ম্যাচ খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ১৩৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০৩ ম্যাচে ৪১৯ উইকেট ও টি-২০ ক্রিকেট ক্যারিয়ারে তিনি ১৬৩ ম্যাচে ১৪৬ উইকেট নিয়ে মোট ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

মাশরাফি ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নিয়েছেন ৩৮৮ উইকেট। টেস্ট ক্রিকেটে ৩৬ ম্যাচে ৭৮ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২১৮ ম্যাচে ২৬৬ উইকেট নিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট।

এছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০তম উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি। তার আগে অধিনায়ক হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখান ওয়াসিম আকরাম (১৫৮), শন পোলক (১৩৪), ইমরান খান (১৩১) ও জেসন হোল্ডার (১০১)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংক ঋণ

দেশের রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি এবং প্রত্যাশিত বৈদেশিক সহায়তা না পাওয়ায় সরকার...

কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণ...

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিন...

তীব্র গরমে দিনে কতবার গোসল নিরাপদ?

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর ঠান্ডা রাখতে অনেকেই দিনে এক...

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, বেনাপোলে আহত ৪

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা