প্রবাস
সিঙ্গাপুরে করোনা

নির্মাণ শ্রমিকদের ঘরে থাকার নির্দেশ

আব্দুর রহিম, সিঙ্গাপুর প্রতিনিধি:

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনাভাইরাস বিস্তার রোধে সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু করে মে মাসের ৪ তারিখ পর্যন্ত নির্মাণ শিল্পের সাথে জড়িত সকল কর্মীদেরকে বাধ্যতামূলক বাসায় অবস্থান করতে হবে।

সিঙ্গাপুর বিল্ডিং কন্সট্রাকশন অথরিটির(বি সি এ) অনুমতিক্রমে জরুরী সেবাদানের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের জন্য কাজের অনুমতি নিতে পারবে এবং কি পরিমান জরুরী সেবা দানের সাথে সম্পর্কিত শ্রমিকদেরকে কাজের অনুমতি দেওয়া হবে তা একমাত্র সিঙ্গাপুর বিল্ডিং কন্সট্রাকশন অথরিটিই(বি সি এ) নির্ধারণ করবে।

শ্রম মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে আক্রান্ত অধিকাংশ ব্যক্তিই অভিবাসীদের জন্য নির্ধারিত আবাসস্থল এর সাথে সম্পর্কিত। ঘরে থাকার এই আদেশ সিঙ্গাপুরে অবস্থানরত সকল পর্যায়ের অভিবাসী শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে।

শ্রম মন্ত্রণালয় বলেছেন ১৪ দিন ঘরে থাকার এই নির্দেশনায়, নিয়োগকর্তাদের তাদের অধীনস্থ অভিবাসী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাদের অধীনস্থ অভিবাসী শ্রমিকদের শারীরিক অবস্থা প্রত্যেকদিন বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটিকে অবহিত করতে হবে এবং অসুস্থতা অনুভূত হলে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে।

শ্রম মন্ত্রণালয় কঠোরভাবে অভিবাসী শ্রমিকদের ১৪ দিন ঘরে থাকার নির্দেশনাকে পালন করাতে কঠোর অবস্থানে থাকবে এবং এই আইন অমান্যকারী ব্যক্তির সিঙ্গাপুরে কাজে করার অনুমতি পত্র বাতিলও হতে পারে। বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সিঙ্গাপুর সরকারের এই ব্যবস্থা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা