খেলা

নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজনের চেষ্টায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাবে স্থবিরতার পরই পূর্ব নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া।

এ নিয়ে ২৪ এপ্রিল বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডগুলোকে নিয়ে টেলিকনফারেন্স বৈঠক করে আইসিসি।

বৈঠকে অংশ নেন আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশের পাশাপাশি সহযোগী সদস্য তিন দেশের বোর্ডের প্রধান নির্বাহীরা।

বৈঠকে অন্যান্য আলোচনার পাশাপাশি স্বাভাবিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আলোচনা হয়েছে। এ আলোচনায় নির্দিষ্ট সময়ে খেলা আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছে অস্ট্রলিয়া। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি টেলিকনফারেন্স সভায়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, 'অক্টোবরে নির্ধারিত সময়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যা যা করা প্রয়োজন, সেগুলো আইসিসি, স্থানীয় আয়োজক কমিটি ও অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে তা করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আমরা সবাই সম্ভাব্য বিকল্পও ভেবে রেখেছি। সবাইকে নিয়ে নিরাপদে ক্রীড়া উৎসব করতে যা করা দরকার, ঠিক সময়েই আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নেব।'

চলতি বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

শোনা যাচ্ছিল, দ্বিপাক্ষিক সিরিজগুলোর জন্য পর্যাপ্ত সময় বের করতে আইসিসির প্রস্তাবিত ওয়ানডে লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি তুলবে ধনী বোর্ডগুলো। কালকের সভায় সে বিষয়েও কথা ওঠেনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা