আন্তর্জাতিক

দুর্দিনে আবারও জনগণের চিকিৎসা সেবায় ফিরলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের সংকটের এই মুহূর্তে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার প্রতি সপ্তাহে এক শিফটে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার কাজ করবেন বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরো জানিয়েছে এজন্য লিও ভারাদকার চিকিৎসক হিসেবে নিজের নাম পুনরায় নিবন্ধিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাজনীতিতে যোগ দেওয়ার আগে সাত বছর চিকিৎসা পেশায় ছিলেন প্রধানমন্ত্রী লিও ভারাদকার।

এরপর ২০১৩ সালে চিকিৎসক হিসেবে নিবন্ধিত তালিকা থেকে তার নাম মুছে দেওয়া হয়। নতুন করে আবার চিকিৎসা কর্মে জড়িত হওয়ার এমন সিদ্ধান্তে তাকে বাহবা দিচ্ছেন দেশটির জনগণ।

আইরিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধামন্ত্রী লিও গত মার্চে চিকিৎসক হিসেবে নিজের নাম পুনরায় নিবন্ধিত করেছেন। তিনি যেসব এলাকায় সহজেই যেতে পারবেন এখন থেকে সপ্তাহে এক শিফটে তিনি সেসব এলাকায় দেশটির স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে কাজ করবেন।

মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী লিও ভারাদকার এর পরিবারের অনেক সদস্য ছাড়াও তার বন্ধুরা আয়ারল্যান্ডের স্বাস্থ্য সেবা বিভাগে কাজ করেন। তিনি খুব সামান্য হলেও মহামারি এই সংকটকালে দেশের মানুষের সেবা করার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন।

করোনাভাইরাস প্রতিরোধে এবং এই দুর্যোগ মোকাবিলায় গত মাসে আইরিশ স্বাস্থ্যমন্ত্রী সিমন হ্যারিস দেশটির স্বাস্থ্য সেবা বিভাগের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। তিনি অভিজ্ঞ স্বাস্থ্য কর্মীদের তাতে অংশ নিতে একটি বার্তা দেন। বার্তাটি হলো, ‘তোমার দেশের এখন তোমাকে প্রয়োজন।’

দেশটির স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, এমন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশের ৭০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী তাদের কাজে পুনরায় ফের আসার জন্য নাম নিবন্ধিত করেছেন।

এ নিয়ে আইরিশ টাইমস বলছে, প্রধানমন্ত্রী ভারাদকার এরইমধ্যে মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দিতে শুরু করেছেন।

আইরিশ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী লিও ভারাদকার দেশটির একটি স্বনামধ্যন্য চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন।

তার বাবা হলেন একজন চিকিৎসক এবং মা ছিলেন নার্স। তার দুই বোন এবং তাদের স্বামীও চিকিৎসক হিসেবে কর্মরত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা