বিনোদন

টোয়াইলাইট খ্যাত অভিনেতা ও তার প্রেমিকার লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক:

টোয়াইলাইট খ্যাত অভিনেতা গ্রেগোরি টাইরি বয়েস এবং তার প্রেমিকা নাটালি অ্যাডিবাউগুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বাড়ির একই ঘর থেকে তাদের দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করে কিছু জানা যায়নি।

সূত্রের খবর, ৩০ বছর বয়সী অভিনেতা গ্রেগোরি টাইরি বয়েস ও তার প্রেমিকার দেহের পাশ থেকে সাদা পাউডারের একটি প্যাকেট পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তারা।

তবে, খুনের অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃত দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে গোয়েন্দারা। গ্রেগোরি টাইরি বয়েসের প্রেমিকা নাটালি অ্যাডিবাউগুর বয়স ২৭ বছর। সম্পর্কের টানাপোড়েনের জেরে কি এই ঘটনা ঘটেছে? তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্যে, ২০০৮ সালে ‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয় করেছিলেন গ্রেগোরি। এছাড়াও ট্রেভর জ্যাকসনের ২০১৮ সালের শর্টফিল্ম ‘অ্যাপোকালিপস’ এ অভিনয় করেছিলেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা