আন্তর্জাতিক

করোনাকালে বিশ্বের ঈদ উৎযাপন

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতির মধ্যেই পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে করোনার সংক্রমণ রোধে সৌদি আরব, মিশর, ওমানসহ বিশ্বের অনেক দেশ এবার ঈদ জামাত নিষিদ্ধ করেছে।

সৌদি আরবে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি চলছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার ঈদের ছুটিতে দেশজুড়ে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণকে এ বছর ঘরেই ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় মার্চের মাঝামাঝি থেকেই মুসলমানদের সবচেয়ে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসল্লিদের জন্য বন্ধ করে দেয়া হয়।

সৌদি আরবের পথে মিশর-

সৌদি আরবের মত মিশরও ঈদের ছুটিতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে৷ ১৯ মে বিকাল ৫টা থেকে দেশটিতে কারফিউ শুরু হয়েছে। এছাড়া ২৪ মে থেকে টানা ছয় দিন সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তও জানিয়েছে দেশটির সরকার। ছবিতে কায়রোর একটি মসজিদে অতীতে অনুষ্ঠিত ঈদের জামাত দেখা যাচ্ছে।

ওমানে জমায়েতে নিষেধাজ্ঞা-

ওমানের বাসিন্দাদের এবার বাড়িতে বসেই ঈদের নামাজ পড়তে হচ্ছে। দেশটিতে ঈদ জামাতসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করার পাশাপাশি আইন লাঙ্ঘনে জেল-জরিমানার শাস্তির বিধান রাখা হয়েছে।

ইরানে দ্বিতীয় দফায় বাড়ছে সংক্রমণ-

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে প্রথম করোনাভাইরাস মারাত্মকভাবে বিস্তার লাভ করে। প্রথম দফার সংক্রমণ কমে গেলেও সেখানে দ্বিতীয় দফায় আবারও সংক্রমণ বাড়ছে। তারপরও দেশটির সরকার স্বাস্থ্যসুরক্ষার নিয়ম মেনে ঈদ জামাতের অনুমতি দিয়েছে।

জর্ডানে যান চলাচলে কড়াকড়ি-

মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানে ঈদের দিন যান চলাচলে কড়াকড়ি আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানে নিয়ম মেনে ঈদ জামাত-

পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু দুটিই বাড়ছে। তারপরও দেশটির সরকার স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক দূরত্বের নিয়ম মানার শর্তে ঈদ জামাত আয়োজনের অনুমতি দিয়েছে।

তুরস্কে ঈদে চারদিনের লকডাউন-

ঈদের ছুটির চারদিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্দোয়ান। ২৩ মে থেকে কার্যকর হচ্ছে লকডাউন।

বাংলাদেশে খোলা জায়গায় ঈদ জামাতে মানা-

করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছের মসজিদে পড়তে বলেছে সরকার। তবে কোলাকুলি ও হাত মেলানো বারণ।

দিল্লিতে বাড়িতেই ঈদের নামাজ-

এ বছর ঈদ বাড়িতে বসেই কাটানোর নির্দেশ দিলেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম। তাঁকে সমর্থন জানিয়েছেন ভারতের ইসলামিক স্কলাররা।

যুক্তরাজ্যে প্রথমবার ঈদ জামাত হচ্ছে না-

যুক্তরাজ্য সরকার দেশটির মুসলমানদের এবছর ঘরেই ঈদের নামাজ পড়ার আহ্বান জানিয়েছে। দেশটিতে এই প্রথম ঈদের জামাত হচ্ছে না বলে জানান দেশটির ধর্মীয় নেতারা। সূত্র: ডয়েচে ভেলে

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা