সারাদেশ

করোনা নিয়ে বাকবিতণ্ডা, সংঘর্ষে নিহত এক

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে লাভলু মোল্লা নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকাল সাড়ে ৯টার দিকে জেলার ভবদিয়া গ্রামের লাভলু মোল্লা ও খালেক নামে দুইজনের মধ্যে দেশের করোনাপরিস্থিতি নিয়ে কথা হচ্ছিল। এসময় এক পর্যায়ে তা কথা কাটাকাটিতে রূপ নেয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুইজন। পরে এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের লোকজন। সংঘর্ষে আহত হয় খালেক, লাভলু মোল্লা ও তার ভাই। তাদের গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল আল মামুন জানান, গুরুতর আহত তিন জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা