সারাদেশ

কুড়িগ্রাম ছাড়লেন সেই ডিসি

কুড়িগ্রাম প্রতিনিধি:

অবশেষে সাংবাদিক নির্যাতনের দায় নিয়ে কুড়িগ্রাম ছাড়লেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সুলতানা পারভীন।

১৮ মার্চ বুধবার দুপুরে তিনি কুড়িগ্রাম ছেড়ে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার ইয়াসমিন। একই দাবি করেছেন, জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান।

এর আগে ১৬ মার্চ মধ্যরাতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন সুলতানা পারভীন।

এই কর্মকর্তা বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সব কর্মকর্তা-কর্মচারী ডিসির সরকারি বাসভবনে উপস্থিত হয়ে সদ্য প্রত্যাহার হওয়া সুলতানা পারভীনকে বিদায় জানান।

তবে জেলা প্রশাসকের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র এখনও নিয়ে যাওয়া হয়নি বলে জানিয়েছে ডাকবাংলোর (সিএ) গোপনীয় সহকারী রতন কুমার সাহা।

এদিকে ১৯ মার্চ বৃহস্পতিবার জেলার নতুন প্রশাসক রেজাউল করিম কুড়িগ্রাম নিজ কার্যালয়ে যোগ দেবেন বলে জানা গেছে।

সুলতানা পারভীন ২০১৮ সালের ৩ মার্চ কুড়িগ্রাম জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং গত ১৬ মার্চ ২০২০ এ তাকে সাংবাদিক নির্যাতনের দায়ে প্রত্যাহার করা হয়।

এর আগে ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তাকে তুলে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন শেষে মাদক দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৫ মার্চ আরিফ মুক্তি পান।

এই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা