আন্তর্জাতিক
করোনা মহামারি

আক্রান্ত সাড়ে ৫২ লাখ, মৃত্যু ৩ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩ হাজার ৭৯৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৯৭০ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ৬৪ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২১ লাখ ২৬ হাজার ৭৯২ জন।

ব্রাজিল নতুন করে মারা গেছে ১৮৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২৬৭ জনে। গতকাল প্রাণহানি হয়েছে ১ হাজার ১৮৮ জনের। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৭৬৯ জন ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৫০ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৯ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৪৮ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮১৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ১৬৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৮৫ হাজার ২৮৬ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩৫১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৯৩ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ১৯৫ জন।

স্পেনে কিছুদিন মৃত্যুর সংখ্যা কমলেও আজ বেড়েছে। নতুন করে মারা গেছে ৬৮৮ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ৬২৮ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮১ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৩০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৬১৬ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৮ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা