আন্তর্জাতিক
করোনাভাইরাস

আক্রান্ত সাড়ে ৫১ লাখ, মৃত্যু ৩ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩ হাজার ৬০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার ২৯৯ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৫১ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২০ লাখ ৫৫ হাজারেরও বেশি।

ব্রাজিল নতুন করে মারা গেছে ২৫৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪৮ জনে। গতকাল (২১ মে) প্রাণহানি হয়েছে ৯১১ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১২৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫৫৪ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৭২০ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬৫৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৭১ হাজার ৭৯৫ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৩৩৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪২ জনে। আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।

স্পেনে কমে এসেছে মৃত্যুর সংখ্যা। নতুন করে মারা গেছে ৫২ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ৯৪০ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮০ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৫৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৪৮৬ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৮ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

‘ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা