আন্তর্জাতিক
করোনার প্রতিষেধক

অ্যাভিগান এর সফলতার কথা জানালো জাপান

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত গোটা পৃথিবীর জন্য অনেক বড় একটি খুশির সংবাদ দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। করোনার রোগিদের জন্য তিনি ঔষধ আভিগান এর কার্যকারিতা নিশ্চিত করেছেন।

সম্প্রতি করোনাভাইরাস এর প্রতিষেধক হিসেবে জাপানী ঔষধ আভিগান এর ক্লিনিকাল পরীক্ষায় সাফল্য পাওয়ার পর তিনি এর কার্যকারিতা নিশ্চিত করেন।

গবেষনার অনুমোদিত ফলাফলে ত্রিশ বছরের রোগীদের সাত দিনেই সুস্থ হওয়ার প্রমাণ মিলেছে, এমনকি রোগীর পিসিআরও নেগেটিভ এসেছে। মধ্যবয়সীদের ক্ষেত্রে আভিগান ও ওরভোসকো যৌথ প্রয়োগে ৯ দিনেই সুস্থ হবার কথা জানা গেছে।

তবে সন্তান সম্ভবা মহিলাদের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকায় তা প্রয়োগ করা হয়নি।

আভিগান এর জেনেরিক নাম ফাভিপিরাভি, এর ক্লিনিক্যাল পরীক্ষার প্রথম দুটি রাউন্ডে ভালো ফলাফল পাওয়া গেছে। করোনাভাইরাসে এটি প্রথম প্রমাণিত চিকিৎসা হতে পারে, এমন প্রত্যাশায় জাপানে করোনা আক্রান্ত ১২০ জন রোগীর দেহে এটি পরিক্ষামূলক প্রয়োগের পর পাওয়া গেছে সফলতা।

গবেষকদের মতে, এটি কভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধেও অ্যান্টিভাইরাল প্রভাব ফেলতে পারে। জায়ান্ট ফুজিফিল্মের সহযোগী প্রতিষ্ঠান টোয়ামা এর রাসায়নিক শাখা ‘আভিগান’ ওষুধটি উৎপাদন করে।

দেহে ফ্লুজাতীয় ভাইরাস প্রতিরোধে এই ঔষধটা আগে থেকেই জাপানে অনুমোদিত ছিল। চীনে করোনা চিকিৎসায়ও দারুণ কাজ করেছিল এই অ্যাভিগান।

জাপান দীর্ঘদিন ধরেই এই ওষুধটি নিয়ে গবেষনা চালিয়ে আসছিল। বর্তমান আরও ২০টি দেশে জাপানের অর্থ ও টেকনিকাল সহায়তায় অ্যাভিগান এর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। করোনা চিকিৎসায় মানবিক সাহায্য হিসেবে বিনে পয়সায় জাপান আভিগান দেবার ঘোষণা দিয়েছে।

আরও কিছু পরীক্ষার পর জাপান করোনা চিকিৎসায় আভিগান ফলপ্রসূ ওষুধ বলে ঘোষণা দিলে বিশ্বব্যাপী যে চাহিদা সৃস্টি হবে সেটা ভেবেই বানিজ্যিক উৎপাদন বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্য দেশগুলোতেও জাপান তা উৎপাদনের অনুমতি দেবে বলে জানিয়েছে। এমনকি বর্তমানে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা