আন্তর্জাতিক

অতিরিক্ত ভীড়ের কারণে সোলাইমানির দাফন স্থগিত, সবাইকে ঘরে ফেরার অনুরোধ

ইরানের জেনারেল সোলাইমানির দাফনে অংশ নিতে এসে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় সোলাইমানির দাফন স্থগিত করেছে কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইউএসএ টুডে। অতিরিক্ত ভীড় সামলাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির দেশটির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান কুলিবান্দ জানান, অতিরিক্ত ভিড়ের কারণে শেষ শ্রদ্ধা ও দাফন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার খবরে বলা হয়,জেনারেল সোলাইমানির মরদেহ বহনকারী গাড়ি ভিড়ের কারণে সহজে সামনের দিকে এগোতে পারছে না। শোকার্ত জনতা খুব কাছ থেকে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন।

জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ীতে একবার হাত বুলিয়ে দিতে পারাকে পরম সৌভাগ্য বলে মনে করছেন অনেকে। এ কারণে গাড়ির সামনে পেছনে শুধুই মানুষ।

দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কলিভান্দ বলেন, শোকমিছিলে অংশ নিয়ে বেশ কিছু লোক আহত হয়েছেন। অনেকে প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার ইরানের দক্ষিণ পূর্বের শহর কেরমানে সোলাইমানির দেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে শামিল হতে যোগ দেন হাজার হাজার মানুষ। ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। সেখান থেকে হঠাৎ হুরোহুরি শুরু হলে ঘটে এই বিপত্তি।

এর আগে সোমবার তেহরানে সোলাইমানির শেষ যাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। কেরমান বিমানবন্দরে সোলায়মানির মরদেহ পৌঁছায়। কাসেম সোলেইমানির দাফনে যোগ দিতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে শোকের প্রতীক কালো পোশাকে কেরমানে শহরে জড়ো হন লাখ লাখ মানুষ। এ সময় অনেকেই সোলায়মানির চিত্র সম্বলিত পোশাক পড়েছেন এবং তার ছবি বহন করেন। অতিরিক্ত ভিড়ের কারণে দাফনে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে আরও ১৯০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা