বোয়ালমারীতে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার। নিহত গৃহবধূর নাম তানিয়া বেগম (৩২)।
নারী

বোয়ালমারীতে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুল সিকদার, জেলা প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আয় বেড়েছে সাড়ে চারগুণ

নিহত গৃহবধূর নাম তানিয়া বেগম (৩২)। তার ৭ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। সে বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোকনাথ গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর তিনটার দিকে এক সন্তানের জননী তানিয়া বেগমকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার। তানিয়া বেগম উপজেলাধীন বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোকনাথ গ্রামের বাসিন্দা বিল্লাল শেখের স্ত্রী।

পারিবারের লোকজন তানিয়াকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি নাবিকদের উদ্ধার

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা