নারী

কাতারের জিতলো না কোনো নারী

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে প্রথমবারের মতো আইনী নির্বাচনে উপদেষ্টা শুরা কাউন্সিলের দুই-তৃতীয়াংশের ভোটে জিততে পারেনি ভোটে অংশ নেওয়া কোনো নারী প্রার্থী। শনিবার (২ অক্টোবর) প্রাথমিক ফলের তথ্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড। খবর অনুযায়ী প্রাথমিক ফলে জানা গেছে, নির্বাচনে ৩০টি আসনেই পুরুষ প্রার্থীরা জয়ী হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উপদেষ্টা শুরা কাউন্সিলের ৪৫ আসনের মধ্যে ৩০ জনকে নির্বাচিত করতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে কাতারি আমির একটি উপদেষ্টা চেম্বার হিসাবে কাউন্সিলটি গঠন করেন।

জানা গেছে, নির্বাচনে অংশ নিয়েছিলেন ২৮ জন নারী প্রার্থী। তাদের কেউই জিততে পারেনি। কাউন্সিলের বাকি ১৫ সদস্যকে নিজ ক্ষমতাবলে সরাসরি মনোনয়ন দেবেন দেশটির আমির।

এর আগে শনিবার ভোটের দিন শিশুতোষ বইয়ের নারী লেখক মুনিরা বলেছেন, ভোট দেওয়ার সুযোগ পেয়ে, আমি মনে করি এটি কাতারের নতুন অধ্যায়। প্রার্থী হিসেবে নারীরা দাঁড়ানোয় আমি খুবই খুশি।

মারখিয়া জেলার প্রার্থী খালিদ আলমুতাওয়াহ বলেছেন, ‘এটি আমার জন্য প্রথম অভিজ্ঞতা। এখানে থাকা এবং লোকদের সঙ্গে কথা বলা।’ একই জেলার আরেক প্রার্থী সাবান আল জাসিম বলেন, ‘এই দিনের শেষে কাতারি জনগণ সিদ্ধান্ত গ্রহণের অংশ হতে চলেছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা