বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
বাণিজ্য

বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অবকাঠামো সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে ৫ কোটি ডলার বা ৪২৫ কোটি টাকার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এডিবি’র ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেছেন।

এছাড়া বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আনিসুজ্জামান স্বাক্ষর করেছেন।

চুক্তি শেষে মনমোহন প্রকাশ জানান, প্রকল্পটি বেসরকারি বিনিয়োগ সংহত করতে, অবকাঠামোগত প্রকল্পগুলো বিকাশ এবং কর্মসংস্থান তৈরিতে বিআইএফএফএল’র সক্ষমতা জোরদার করবে। যা করোনভাইরাস রোগের (কোভিড-১৯) মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে।

প্রকল্পটি ২০২৪ সালের মধ্যে বিআইএফএফএল সমর্থিত পিপিপি প্রকল্পগুলোতে প্রায় ৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৃহত্তর বেসরকারি খাতের বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে অর্থায়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে এই অর্থায়ন। সে সঙ্গে সরকারের পিপিপি কৌশল কার্যকর করতে সহায়তা করবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা