৫ শতাংশ আমদানি ট্যাক্স কমছে পেঁয়াজে
বাণিজ্য

৫ শতাংশ আমদানি শুল্ক কমছে পেঁয়াজে

নিজস্ব প্রতিবেদক:

এবার রেকর্ড পরিমাণে পেঁয়াজ আমদানি করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মনিটরিং জোরদার করা হচ্ছে।

‘পেঁয়াজের একটু দাম বেড়েছে বাজারে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বড় পরিসরে নামছে। আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে সংস্থাটি।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

পেঁয়াজের দাম খুব শিগগিরই নিয়ন্ত্রণে আসবে দাবি করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, ‘পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানো হচ্ছে। এছাড়াও আমরা সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করবো। ফলে খুব শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন, বেনাপোল ও হিলিতে যাবেন। সেখানে তারা দেখবেন, আমদানির কী অবস্থা।’

হঠাৎ করে অস্বাভাবিক মূল্য বাড়ায় পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে টিসিবি দ্রুতই খোলা বাজারে বিক্রি শুরু করবে। বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রি অব্যাহত রাখবে টিসিবি।

গত বছরও আচমকা আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম হয়ে যায় আকাশচুম্বী। ধীরে ধীরে দেশি পেঁয়াজ বাজারে নামার পর দরও পড়তে থাকে। ফের রপ্তানি স্বাভাবিক হলে মূল্যও স্বাভাবিক হয়ে আসে।

তবে এ বছর বাংলাদেশে করোনা পরিস্থিতি ও দফায় দফায় বন্যায় ব্যাপক ক্ষতি হয় কৃষিতে। যার ফায়দা নিচ্ছেন কিছু মুনাফালোভী অসাধু ব্যবসায়ী। গত আগস্ট মাসের শেষের দিক থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা