ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেনাপোলে আটকে আছে রফতানির ইলিশ 

বেনাপোল প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে ভারতে ইলিশ ছাড়ের অনাপত্তি পত্র না আসায় বেনাপোল দিয়ে ইলিশ রফতানি করতে পারছে না
রফতানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্টরা।

আরও পড়ুন: বাংলাবান্ধায় ভারতের ভিসা বন্ধ

ফলে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে বেনাপোল মৎস্য অফিসের সামনে ও রফতানি গেটে ইলিশ ভর্তি ট্রাকগুলো দাঁড়িয়ে আছে।

তবে ব্যবসায়ীরা বলছে, বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে এ ঘটনা ঘটছে। যেহেতু মাছ একটি পচনশীল পণ্য, সে কারণে দ্রুত এ সমস্যারা সমাধান চান তারা।

আরও পড়ুন: ভারত থেকে ২৭৭৮০ স্যালাইন আমদানি

বন্দর সূত্রে জানা গেছে, ভারতে রফতানির উদ্দেশ্যে আসা কয়েকটি ট্রাকে ৪৫ টন ৮০০ কেজি ইলিশের চালান বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় হলেও মৎস্য বিভাগ তা ভারতে রফতানির অনুমতি দিচ্ছে না।

কাস্টমসের কাছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ইলিশ রফতানির চিঠি এলেও বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসে ইলিশ রফতানির কোন চিঠি আসেনি। সে কারণে তারা মাছ রফতানির অনুমতি দিতে পারছে না।

আরও পড়ুন: বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

গণি এন্ড সন্স সিএন্ডএফ এজেন্ট-এর প্রতিনিধি বাপ্পি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৭৯ প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রফতানির প্রজ্ঞাপন জারি করা হয়, যা বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়ে জানানো হয়। প্রজ্ঞাপন জারির পরপরই রফতানির ইলিশ মাছের ট্রাক চলে আসে বেনাপোলে।

বুধবার বিকেল ও আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে কাস্টমস থেকে ইলিশের চালান খালাসের অনুমতি দিলেও মৎস্য অফিস থেকে ছাড়পত্র দিচ্ছে না। সে কারণে মাছ ভারতে রফতানি করতে পারছি না।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

মাছ ভর্তি ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। বাণিজ্য মন্ত্রনালয় কি কারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়কে চিঠি দিলো না, সেটা আমাদের জানা নেই।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, আমাদের দফতর থেকে ইলিশ রফতানির কোন চিঠি বা আদেশ এখানে আসেনি। শার্শা ও যশোর অফিস থেকেও এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

তিনি আরও বলেন, চিঠি না আসা পর্যন্ত ইলিশ রফতানির অনুমতি দিতে পারছি না। চিঠি হাতে পেলে দ্রুত ছাড়পত্র দেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা