বাণিজ্য

আজীবন রেশন পাবেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:

অবসরের পরও রেশন সুবিধা পারবেন পুলিশ সদস্যরা। প্রত্যেক পুলিশ সদস্যের পরিবারের দুজন সদস্যকে ভর্তুকিতে রেশন দেয়া হবে। এ সংক্রান্ত একটি সম্মতিপত্র অর্থ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের যুগ্ম সচিব আশরাফ উদ্দীন আহম্মদ খান স্বাক্ষরিত সম্মতিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত পরিবারের মোট দুজন সদস্যকে সরকার ভর্তুকিতে নির্ধারিত হারে ও শর্তে রেশন দেয়ার বিষয়ে সম্মত হয়েছে। এ অনুযায়ী প্রত্যেক অবসরপ্রাপ্ত পুলিশের দুই সদস্যবিশিষ্ট পরিবার মাসে ২০ কেজি চাল পাবে। একই সঙ্গে প্রতি মাসে ২০ কেজি আটা, সাড়ে চার কেজি ভোজ্যতেল ও দুই কেজি ডাল রেশন হিসেবে দেয়া হবে। পরিবারের সদস্য সংখ্যা একজন হলে এর অর্ধেক হারে রেশন সুবিধা দেয়া হবে।

তবে এজন্য বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে যেসব পুলিশ সদস্য চলতি বছরের ১ জানুয়ারি বা পরবর্তী সময়ে অবসরে গিয়েছেন বা যাবেন; শুধু তারা এ সুবিধা পাবেন। সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। অবিবাহিত কন্যা, প্রতিবন্ধী, স্ত্রী ও বিকলাঙ্গ সন্তান আজীবন এ সুবিধা পাবে। পরিবারের সদস্য যতজনই হোক না কেন, শুধু দুজন সদস্য এ সুবিধা পাবেন।

তবে স্বামী-স্ত্রী উভয়ই পুলিশ বাহিনীর সদস্য হলে অথবা ভিন্ন ভিন্ন রেশন সুবিধাসংবলিত দপ্তর বা সংস্থায় কর্মরত হলে তাদের একজন এ সুবিধা পাবেন। এ বিষয়ে সম্মতিপত্রে বলা হয়, দুজনের যেকোনো একজন যতদিন কর্মরত থেকে পারিবারিক রেশন সুবিধা ভোগ করবেন, ততদিন পর্যন্ত অপরজন বা পরিবারের অন্য কোনো সদস্য অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।

রেশন বাবদ প্রয়োজনীয় ব্যয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খাদ্য ভর্তুকি খাত থেকে মেটাতে হবে উল্লেখ করে সম্মতিপত্রে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ আদেশ জারি করতে হবে। আদেশ জারির তারিখ থেকে এটি কার্যকর হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা