চাল-সবজি-মাংসের অগ্নিমূল্যে দিশেহারা ক্রেতারা
বাণিজ্য

চাল-সবজি-মাংসের অগ্নিমূল্যে দিশেহারা ক্রেতারা

হারুন উর রশিদ সোহেল, রংপুর থেকে:

ঈদ-উল আযহার পর বাজার কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করে চাল-সবজি এবং গরু-খাসির মাংসের মূল্য অস্বাভাবিক বেড়ে গেছে। এতে দিশেহারা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। তবে ডিমের মূল্য স্বাভাবিক থাকলেও ব্রয়লার মুরগির দাম কমেছে।

ব্যবসায়ীরা বলছেন, করোনা ও বন্যায় বাজারে কিছুটা দাম বেড়েছে। অন্যদিকে বাজারের অস্বাভাবিক দরপতনে মাঠে নেই ভোক্তা অধিদপ্তর।

সরেজমিনে নগরীর সিটি বাজার, স্টেশন বাজার, মাহিগঞ্জ, লালবাগ, সাতমাথা, সিও বাজার, মডার্ন মোড়, তামপাটসহ বিভিন্ন বাজারে গেলে বিক্রেতারা দাবি করেন, দীর্ঘমেয়াদি বন্যায় সারাদেশে সবজির উৎপাদন কমে গেছে। যার প্রভাবে গত সপ্তাহের তুলনায় বাজারে আলু, পটল, বেগুন, বরবটি, ঢেঁড়স, ঝিঙ্গা, করলা, পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির মূল্য বড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষার কারণে মান ও বাজারভেদে কেজিপ্রতি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪৫ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, পটল ৪০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৪৫ টাকা, কচুরমূখি ৫০ টাকা, কাকরোল ৪৫ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, দুধকুষি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা হলেও দেশি পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। কাঁচামরিচের কেজি লাফিয়ে লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ থেকে ২০০ টাকা।

মাংসের মধ্যে প্রতি কেজি গরুর মাংস ৫৮০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকায় উঠেছে। কয়েকদিন আগে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম কমে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়ায় ক্রেতারা কিছুটা স্বস্তিতে আছেন। তবে ঈদের পর থেকে বাজারে ডিমের মূল্য স্বাভাবিক রয়েছে। প্রতি ১০০ ডিম ৮০০ টাকায় কিনে ৩৪ টাকা হালিতে বিক্রি করছেন বিক্রেতারা।

সিটি বাজারের চাল ব্যবসায়ী গুলসান আহমেদ ও হাজী বেলাল হোসেন বলেন, বাজারে মোটা চাল আসছে কম। বর্তমানে হাইব্রিড ও গুটি স্বর্ণা দুই হাজার টাকা বস্তায় (৫০ কেজি) বিক্রি হচ্ছে। তবে এখন সরবরাহ বন্ধ রয়েছে। চিকন চালের মধ্যে বিআর ২৮ দুই হাজার ৪০০ টাকা, বিআর ২৯ দুই হাজার ২০০ টাকা, কাটারিভোগ দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৬০০ টাকা ও নাজিরশাইল দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগে বস্তাপ্রতি মূল্য কিছুটা কম ছিল। এখন বেড়েছে। আসলে বন্যার কারণে চাল সরবরাহ কমে গেছে।

সবজি ব্যবসায়ী শাকিল ও ওয়ারেজ মিয়া বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকেও সবজির দাম অনেকটা কম ছিল। কয়েকদিন ধরে দাম বাড়ছেই। এখন বর্ষা ও বন্যার সময়। সব সবজির পচনটা তাড়াতাড়ি হয়। বেশিরভাগ সবজির মৌসুমও শেষ। কাজেই সহসা দাম কমার সম্ভাবনা খুব কম।

কয়েকজন ক্রেতা বলেন, ‘আসলে বেশিরভাগ পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনার সময়ে হাতের অবস্থাও ভালো নয়। এর সঙ্গে পাল্লা দিয়ে পণ্যমূল্য বাড়ছে। সাধারণ জনগণের নাভিশ্বাস ওঠার উপক্রম। সরকারের নীতিনির্ধারকরা খেয়াল রাখলে সাধারণ ও নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হবেন।’

জাতীয় ভোক্তা অধিদপ্তর, রংপুরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, ‘বাজারে মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করি। ব্যবসায়ীদের সর্তক করা ছাড়াও জরিমানা করি। হঠাৎ করে সবজির মূল্য বাড়ার খবর পেয়েছি। দ্রুত বাজার মনিটরিংয়ে মাঠে নামবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক 

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা