ফাইল ছবি
বাণিজ্য

সয়াবিন তেল আমদানির উদ্যোগ

বাণিজ্য ডেস্ক: দেশে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা।

আরও পড়ুন: আদা এখন ৫০০ টাকা

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২,৬১,৬০০মেট্রিক টন পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। মোট চাহিদার প্রেক্ষিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের একটি প্রস্তাব গত ৩ মে টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

টিসিবি কর্তৃক এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আন্তর্জাতিকভভাবে ক্রয়ের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ১৯ মার্চ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের বিজ্ঞাপনটি দেশের দুটি দৈনিক পত্রিকা এবং সিপিটিইউ এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ‘জাতীয় চা পুরস্কার’ পাচ্ছে ৮ প্রতিষ্ঠান

একমাত্র যুক্তরাস্ট্রের ভার্জিনিয়ার অ্যাকসেনচ্যুয়েট টেকনোলজি ইনকরপোরেশন (স্থানীয় এজেন্ট:ওএমসি লিমিটেড, ঢাকা) নামের একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। প্রতিষ্ঠানটি মালয়েশিয়া থেকে এই সয়াবিন সরবরাহ করবে। এজন্য প্রতিষ্ঠানটি ২ লাখ ৯৭ হাজার ডলারের ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১.১০১ মার্কিন ডলার উল্লেখ করেছে। তবে প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক প্রাক্কলিত দর ১.২৭ মার্কিন ডলার।

সূত্র জানায়, দরপত্রের সব প্রক্রিয়া শেষে মূল্যায়ন কমিটির সুপারিশে গত ২ মে টিসিবি থেকে অনুমোদন দেওয়া হয়। এ অবস্থায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল আমদানিতে মোট ব্যয় হবে এক কোটি ২১ লাখ ১১ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৪০.১৬ টাকা।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা