শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
বাণিজ্য

স্মার্ট দেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করব

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতা দিবসের প্রতিজ্ঞা থেকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করব।

আরও পড়ুন: বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

শিল্পমন্ত্রী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

রোববার (২৬ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিল্পমন্ত্রীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ২৬ মার্চ বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। বেদনাকে প্রতিজ্ঞায় পরিণত করে যুদ্ধের শপথ নেয়ার দিন এই স্বাধীনতা দিবস।

আরও পড়ুন: অবৈধ দখলদাররা আমাদের শত্রু

শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের অঙ্গীকার থাকবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সবাই এক হয়ে আগামী প্রজন্মের জন্য একটি শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার চেষ্টা করব।

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়াও আলোচনা করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্মসচিব খায়রুল আলম প্রমুখ।

এসময় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা