বাণিজ্য

ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা প্রদত্ত “দ্যা স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন সাউথ এশিয়া ২০২২ এবং দ্যা স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ ২০২২” লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

১২ ডিসেম্বর ২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর হুমায়ুন দার, পিএইচডি। পুরস্কারগ্রহীতা হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষন করে এবং ইসলামিক রিটেইল ব্যাংকিংয়ের উন্নয়ন, প্রবৃদ্ধি এবং সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এ পুরষ্কার প্রদান করা হয়।

ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স কর্তৃক যুক্তরাষ্ট্র, এশিয়া এবং আফ্রিকার রিটেইল ইসলামী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই পুরষ্কার প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা