প্রতীকী ছবি
বাণিজ্য

রোজায় আমদানিতে এলসি সহজ করার নির্দেশ

সান নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে আমদানিতে সর্বোচ্চ সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

রোববার (৪ ডিসেম্বর) বাংলা‌দেশ ব্যাংকে ব্যাংকার্স সভায় এ নির্দেশনা দেন গভর্নর আবদুর রউফ তালুকদার। সভা শেষে এ তথ্য জানান, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

বৈঠক শেষে মেজবাউল হক বলেন, আজকের বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র (এলসি) সহজীকরণের বিষয়টি। এ নিয়ে ব্যাংকসমূহের এমডিদের নির্দেশনা দেওয়া হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমদানিতে সব ধরনের সহায়তা করতে সব ব্যাংকের এমডিকে নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

তিনি জানান, রোজায় প্রয়োজনীয় ভোগ্যপণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ফলমূল এবং চিনিসহ নিত্যপণ্যের আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও পরামর্শ দেওয়া হয়ে‌ছে।

এলসি বিষয়ে তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় এলসি খোলা বন্ধ রয়েছে। তবে রমজানে নিত্যপণ্যের আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা