পেঁয়াজ
বাণিজ্য

পেঁয়াজ আমদানির পরামর্শ

সান নিউজ ডেস্ক: হঠাৎ বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দাম আরও বাড়ানোর পাঁয়তারা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ফের কমল টাকার দাম

এ পরিস্থিতিতে পেঁয়াজের বাজারের অস্থিরতা কাটাতে প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জুন) সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান অধিদপ্তরের পক্ষ থেকে এ চিঠি পাঠান।

বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার তদারকিকালে দেখা যায়, ঢাকার শ্যামবাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা এবং খুচরা বাজারে ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রয় হচ্ছে। একই সময়ে পাবনা এবং ফরিদপুর জেলার বিভিন্ন মোকামে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর কৃষকদের প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন ব্যয় ২০ থেকে ২২ টাকা ছিল। দেশে এ বছর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন ও মজুত রয়েছে।

তারপরও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পেঁয়াজের বাজার অস্থিতিশীল ও অনিয়ন্ত্রিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আগের বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বর্তমান সময় ভারত থেকে পেঁয়াজ দ্রুত আমদানির সুযোগ দেওয়া জরুরি।

তাই পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোক্তা অধিদপ্তর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা