বাণিজ্য

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ৫০ ও সি ৩১

সান নিউজ ডেস্ক : সম্প্রতি উন্মোচিত হওয়া তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র সর্বাধুনিক স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০ ও সি৩১ এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: এখন জমিটি পুলিশের সম্পত্তি

নতুন এ ফোনগুলো রিয়েলমি ব্যবহারকারীদের আরও উন্নত ও ফ্যাশনেবল জীবনধারায় অনুপ্রাণিত করবে। দেশের যে কোন মোবাইলের দোকান থেকে ব্যবহারকারীরা এ ডিভাইস দু’টি ক্রয় করতে পারবেন।

এবারের ঈদে এ মূল্যের মধ্যে উন্নত প্রসেসর ও ডিসপ্লের ফোন নারজো ৫০ (৪জিবি/৬৪জিবি) মাত্র ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, নান্দনিক ডিজাইনের রিয়েলমি সি৩১ ডিভাইসটি কেনা যাবে মাত্র ১২,৯৯০ টাকায়।

ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানে সবসময় সচেষ্ট রয়েছে রিয়েলমি। দু’টি স্মার্টফোনই https://click.daraz.com.bd/e/_6j5tR দারাজের ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে পাওয়া যাবে।

গেমপ্রেমীদের জন্য রিয়েলমি’র নারজো সিরিজের সর্বাধুনিক ফোন হলো নারজো ৫০। এ মূল্যের মধ্যে এ ডিভাইসটিই একমাত্র ফোন যেখানে একসঙ্গে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। টানা ফোন ব্যবহার ও গেম খেলার জন্য ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারী ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ২৩

যদি ডিভাইসের চার্জ ফুরিয়ে যায় তবে চিন্তার কোন কারণ নেই। কারণ, ডিভাইসটির ৩৩ ওয়াট ডার্ট চার্জের সাহায্যে মাত্র ৭০ মিনিটের মধ্যে ডিভাইসটি ফুল চার্জ হবে।

এছাড়াও, রিয়েলমি নারজো ৫০ ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, যা দিয়ে ব্যবহারকারীরা সুন্দর ও নিখুঁত ছবি তুলতে পারবেন।

অন্যদিকে, রিয়েলমি সি৩১ ডিভাইসটি এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ক্যাটাগরিতে সবচেয়ে চমৎকার ডিজাইন ও স্টাইলিশ ফোন। এ ফোনটিতে ৮.৪ মিমি এর মতো পাতলা ও এতে ডায়নামিক টেক্সার ডিজাইন ব্যবহার করা হয়েছে। ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে’র এ ফোনটিতে তরুণদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা দিতে টাইগার সিরিজের ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ইউনিসক টি৬১২ হলো একটি ১২এনএম প্রসেসর, যা ১.৮২ গিগাহার্জ পর্যন্ত বাড়ানো যায় এবং এতে রয়েছে করটেক্স এ৭৫ স্ট্রাকচার, যা একটি শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন পারফরমেন্স প্রদান করবে। রিয়েলমি সি৩১ ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: বিএনপির আমলে চালের দাম বেশি ছিল

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা