রফতানি না বাড়ায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

বাণিজ্য ঘাটতি আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক: দেশে আমদানির সঙ্গে সঙ্গতি রেখে রফতানি না বাড়ায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ অর্থবছরের প্রথম আট মাসে বাণিজ্য ঘাটতি হয়েছে ২ হাজার ২৩০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতির পরিমাণ হয়েছে ২ হাজার ২৩০ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময় ছিল ১ হাজার ২৩৫ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে আমদানির তুলনায় পণ্য রফতানি কম হওয়ার কারণে বরাবরই বাংলাদেশ বাণিজ্য ঘাটতির মধ্যে থাকে। উল্টো করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমদানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমদানি-রফতানির মধ্যে বড় ব্যবধান সৃষ্টি হয়েছে। এর ফলে বড় বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ।

আরও পড়ুন: চলতি অর্থবছরে জিডিপি হতে পারে ৬.৯ শতাংশ

কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রফতানি বেড়েছে ৩০ শতাংশ। অপরদিকে আমদানি বেড়েছে ৪৭ শতাংশ। আলোচিত আট মাসে রফতানি থেকে দেশ আয় করেছে ৩ হাজার ২০৭ কোটি ডলার। অপরদিকে পণ্য আমদানি করতে ব্যয় হয়েছে ৫ হাজার ৪৩৮ কোটি ডলার। আমদানি ব্যয় থেকে রফতানি আয় পৃথক করলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২ হাজার ২৩০ কোটি ডলার।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা