এক মাসে দেশের বাজারে দুই দফায় সোনার দাম কমানো হয়েছে (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

আরও কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে দাম কমার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। ভরি প্রতি এক হাজার ৫০ টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয় ৭৭ হাজার ৯৯ টাকা।

মঙ্গলবার (২২ মার্চ) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুসারে, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য এক হাজার ৫০ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ৯৯ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৬০০ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৩ হাজার ১০২ টাকা করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ৪৫৮ টাকা কমিয়ে করা হয় ৫২ হাজার ৬০৫ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপায় আগের নির্ধারিত মূল্যই বহাল আছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারিত আছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার মূল্য ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার মূল্য ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

প্রসঙ্গত, এক মাসে দেশের বাজারে দুই দফায় সোনার দাম কমানো হয়েছে। এর আগে ১৬ মার্চ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৮ হাজার ১৪৯ টাকা করা হয়েছিল। যদিও দুই দফা দাম কমার আগে এ বছর দেশের বাজারে তিন দফা স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা