বাণিজ্য

লাখ টাকার বেশি জমলেই কেটে নেওয়া হচ্ছে ১৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক আমানত থেকে সরকার নির্ধারিত হারে আবগারি শুল্ক কাটছে ব্যাংকগুলো। কোনো হিসাবে বছরের যে কোনো সময় ১ লাখ টাকার বেশি টাকা জমলে সেই হিসাব থেকে কাটা হচ্ছে ১৫০ টাকা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ব্যাংক আবগারি শুল্ক হল ব্যাংক আমানতের উপর একটি নির্দিষ্ট হারে সরকারের কর বা শুল্ক। ২০২০ সালের জুলাই থেকে হিসাব করে বছরান্তে এখন সেই অর্থ রাজস্ব বোর্ডের হয়ে কেটে নিচ্ছে ব্যাংকগুলো।

বছর শেষ হওয়ায় এখন সবার একাউন্ট থেকে এই টাকা কেটে সরকারি কোষাগারে জমা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি বলেন, “বর্তমান নিয়মে সারা বছরে যদি ব্যাংক হিসাবে স্থিতি ১ লাখ টাকার কম থাকে, তাহলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

“কিন্তু সারা বছরের কোনো সময় যদি ব্যাংক হিসাবে ১ লাখ টাকার বেশি কিন্তু ৫ লাখ টাকার কম থাকে, তখন ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হচ্ছে।”

সারা বছরের কোন সময় যদি ব্যাংক হিসাবে ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম থাকে তখন তাকে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হচ্ছে একাউন্ট প্রতি এক বছরের জন্য।

যে সব ব্যাংক হিসাবে বছরের কোনো সময় অর্থের পরিমাণ ১০ লাখ টাকার বেশি হয়েছে, কিন্তু ১ কোটি টাকা ছাড়ায়নি, সেসব হিসাব থেকে ৩ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হচ্ছে।

ব্যাংক হিসাবে ১ কোটি টাকার বেশি ছিল, কিন্তু ৫ কোটি টাকার কম ছিল, এমন হিসাবধারীদের ১৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হচ্ছে।

সারা বছরের কোনো সময় যদি ব্যাংক হিসাবে ৫ কোটি টাকার বেশি থাকে, তখন ৪০ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়ে।

বছরে একবারই এই আবগারি শুল্ক নেওয়া হয়ে থাকে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা