বাণিজ্য

আবারও সুপারশপ খাতের সেরা ব্র্যান্ড ‘স্বপ্ন’

নিজস্ব প্রতিবেদক: দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৩তম আসর। রাজধানীর লা-মেরিডিয়ান ঢাকা হোটেলে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বিবেচনায় টানা ষষ্ঠবারের মতো সুপারশপ খাতের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ‘স্বপ্ন’। এছাড়া সামগ্রিক শীর্ষ ১৫ ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়। এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সর্ব শ্রেণিতে সেরা অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে দেশের বৃহৎ চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

২০০৮ সাল থেকে শুরু হওয়া এ পুরস্কারে দেশের সর্বাধিক প্রিয় ব্র্যান্ডগুলোকে সম্মাননা জানানো হয়। এটি বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের সাফল্যের স্বীকৃতি এবং ব্র্যান্ড বিল্ডিংয়ে তাদের কৃতিত্ব করার শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। এ বছর ৩৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার গ্রহণ করেন ’স্বপ্ন’ এর পক্ষ থেকে ‘স্বপ্ন’র হেড অব সাপ্লাই চেইন প্ল্যানিং মো. কামরুল হাসান (আরিফ), হেড অব ডিসট্রিবিউশন রবিউল আলম, ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. সেলিম আক্তার, কনজ্যুমার রিসার্চ ম্যানেজার মো. রিসালাত রহমান এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার সাব্বির হোসাইন।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২১ শীর্ষক অনুষ্ঠানে দেশের ৮ম সেরা ব্র্যান্ডের অ্যাওয়ার্ড গ্রহণ করেন ‘স্বপ্ন’ এর পক্ষ থেকে রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল, হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল এবং মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু)।

এ বছর ৩৫টি বিভাগে সেরা ব্র্যান্ড এবং সামগ্রিক শীর্ষ ১৫ ব্র্যান্ডকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।

২০০৮ সালে যাত্রা শুরু করে সুপারশপ ‘স্বপ্ন’। প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নের চেইন শপের মাধ্যমে। দেশব্যাপী এখন স্বপ্ন’র ২০০টি আউটলেট রয়েছে। সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে ’স্বপ্ন’। সম্প্রতি স্বপ্ন ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত শক্তিশালী মোট ১৭টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানীর সঙ্গে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ‘স্বপ্ন’।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা