বাণিজ্য

কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে দুই দিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজের দাম। প্রতি কেজি প্রকারভেদে ৪ থেকে ৬ টাকা কমিয়ে বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকায়।

শুক্রবার (১৭ ডিসেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এর দুই দিন আগে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৩২ টাকা কেজি বিক্রি হয়। তবে ভারতীয় পেঁয়াজের থেকে দেশীয় পাতা পেঁয়াজের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি এবং দেশীয় পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হওয়াতেই কমতে শুরু করেছে দাম। দুই দিনের ব্যবধানে কেজি প্রতি কমেছে ৬ টাকা পর্যন্ত। দাম কমার কারণে ক্রেতা সংখ্যা কিছুটা বেড়ে গেছে।

হিলি বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। দামও দিনের তুলনায় কিছুটা কম। গত সপ্তাহের বুধবার (১৫ ডিসেম্বর) শেষ কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৫ ট্রাকে ৪২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা