বাণিজ্য

আয়কর রিটার্ন জমার সময় ১ মাস বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন।

আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। তাই জরিমানা এড়াতে হাজার হাজার আয়করদাতা তাদের রিটার্ন জমা দেন। রাজধানীর সব কর অঞ্চলে করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

এর আগে ই-আইটিএনধারী করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলের আহ্বান জানান কর বিভাগের সংশ্লিষ্টরা।

করোনা মহামারি বিবেচনায় চলতি বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মত সেবা দেওয়ার সুবিধা রাখা হয়। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এবার করোনা পরিস্থিতির কারণে আজ এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে।

জানা গেছে, করোনার কারণে বহু করদাতার আয় কমেছে। ফলে নির্ধারিত সময় শেষের দিকেও তারা রিটার্ন দিতে আগ্রহ দেখায়নি। তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা