বাণিজ্য

সূচকের কিছুটা উত্থান হলেও লেনদেন নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৯ নভেম্বর) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকের লেনদেন আরও নিচে নেমেছে। ডিএসইতে ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ নভেম্বর) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৭০০ কোটির ঘরে অবস্থান করছে। এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে আজ গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ১২৮ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার।

সোমবার (২৯ নভেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৯৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

সোমবার (২৯ নভেম্বর) ডিএসইতে মোট ৩৭২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, দর কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা