বাণিজ্য

লেনদেন বাড়লেও সূচক সামান্য কমেছে 

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক আজ কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার (১৮ নভেম্বর) ব্যাংক খাতের বড় উত্থান হয়েছে। কিন্তু বড় মূলধনী ব্যাংক খাতের বড় উত্থানেও নেতিবাচক প্রবণতায় রয়েছে পুঁজিবাজার।

রোববার (১৮ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৪ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত হাজার ৮৫.৬৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.০৫ বা ০.৩৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.১০ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৫.২৭ পয়েন্টে এবং দুই হাজার ৬৮৩.৮৪ পয়েন্টে।

ডিএসইতে রোববার (১৮ নভেম্বর) এক হাজার ৭৮৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২৪ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার।

ডিএসইতে রোববার (১৮ নভেম্বর) ৩৫৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির বা ৩৭.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩০টির বা ৬৪.০৭ শতাংশের এবং ১৫টির বা ৪.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৭৭ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪২.৮৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৮ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দর বেড়েছে, কমেছে ১৭৩টির আর ১২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

উল্লেখ্য, রোববার (১৮ নভেম্বর) উভয় শেয়ারবাজারে লেনদেন হওয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগেরদিনের থেকে কিছুটা বেড়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা