বাণিজ্য

সূচকের উত্থানে পুঁজিবাজার 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (১৫ নভেম্বর) লেনদেন বেড়েছে। এদিন সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, সোমবার (১৫ নভেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে। তবে অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৬৫ ও ২৬৫৯ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার (১৫ নভেম্বর) ডিএসইতে এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৩১০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার (১৫ নভেম্বর) ডিএসইতে ৩৭৩ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫ কোম্পানির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

সোমবার (১৫ নভেম্বর) ডিএসইতে এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৩১০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার (১৫ নভেম্বর) ডিএসইতে ৩৭৩ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫টি কোম্পানির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার (১৫ নভেম্বর) ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ কোম্পানির শেয়ার দর।

সোমবার (১৫ নভেম্বর) সিএসইতে ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৫৬ লাখ টাকার।

সোমবার (১৫ নভেম্বর) লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, অরিয়ন ফার্মা, জেনেক্স, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, এনআরবিসি ব্যাংক, কাট্টালি টেক্সটাইল ও আলিফ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা