বাণিজ্য

অপরাধ নিয়ন্ত্রণে ‘নগদ’র কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল অব মোবাইল ফাইন্যান্স রিলেটেড অর্গানাইজড ক্রাইম' শীর্ষক এই কর্মশালার আয়োজন করে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী সচেতনতামূলক এই কর্মশালা আয়োজন করে 'নগদ'-এর এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিভিশন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন 'নগদ'-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ ছাড়া আয়োজনটিতে অতিথি বক্তা হিসেবে বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলম, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এডিসি সাইদ নাসিরুল্লাহ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপমহাব্যবস্থাপক মো. মাসুদ রানা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 'নগদ'-এর সর্বস্তরের কর্মকর্তাগণ গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা ও সুরক্ষার মান উন্নয়নে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্তকরণ এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন। আজকের এই ওয়ার্কশপ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা ভবিষ্যতে তাঁদের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।

কর্মশালায় 'নগদ'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, শুরু থেকেই 'নগদ' দেশের আর্থিক খাতের ডিজিটালাইজেশনের জন্য কাজ করে যাচ্ছে। 'নগদ'-এর চেষ্টার একটি বড় অংশজুড়ে থাকে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। স্বচ্ছতার সঙ্গে ২০২১ সালে সামাজিক সুরক্ষা ভাতা তহবিলের ৭৫ শতাংশ ভাতা সফলভাবে বিতরণ করেছে 'নগদ'। তিনি বলেন, মাত্র আড়াই বছর সময়ে আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অনেক অর্জন রয়েছে। এই সকল অর্জনকে অর্থবহ এবং দীর্ঘস্থায়ী করতে হলে আমাদের গ্রাহক নিরাপত্তাসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্স-রিলেটেড অর্গানাইজড ক্রাইম সংক্রান্ত কর্মকাণ্ডসমূহকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আর মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কে ধারণা লাভ করতে এ ধরনের ওয়ার্কশপ এবং ট্রেনিং অপরিহার্য।

'নগদ'-এর পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. মাসুদ রানা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এডিসি সাইদ নাসিরুল্লাহ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করার সময় 'নগদ'-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লে. কর্নেল (অব.) কাওসার সওকত আলী এবং জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি (অব.) মাহবুব উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা