বাণিজ্য

১৭ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে সনদ দিবে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ১৭ ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)-কে কাজের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে ১৩ ব্যাংক ও ৪ আর্থিক প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে আগামী ২০ অক্টোবর এসব প্রতিষ্ঠানের এমডিদের হাতে সনদ তুলে দেওয়া হবে।

সনদ পাবে এমন সরকারি ব্যাংকগুলো হচ্ছে- অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)

বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে- ইউসিবিএল, প্রিমিয়ার, উত্তরা, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, ব্যাংক এশিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ইস্টার্ন ও ব্র্যাক ব্যাংক

চার আর্থিক প্রতিষ্ঠান হলো- আইপিডিসি, আইডিএলসি, লংকাবাংলা ও ইউনাইটেড ফাইন্যান্স

বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) চলতি মূলধন সুবিধার জন্য ২০ হাজার কোটি টাকা তহবিল গঠন করা হয়। এই তহবিলের ঋণের সুদহার ৯ শতাংশ। তবে গ্রাহকদের দিতে হচ্ছে ৪ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে।

এই ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে এই তহবিল থেকে গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়। এর মধ্যে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লক্ষ্যের শতভাগ সিএমএসএমই ঋণ বিতরণ করেছে, তাদের মধ্য থেকে ১৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, যাদের ঋণের লক্ষ্য ১০ কোটি টাকার বেশি ছিল, তাদের মধ্য থেকে এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। তবে এই ঋণ দিতে ব্যাংকগুলো তেমন আগ্রহী ছিল না। এরপরও যারা লক্ষ্য পূরণ করেছে, তাদের স্বীকৃতি দেওয়া হবে, যাতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ছোটদের ঋণ দিতে আগ্রহী হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা