বাণিজ্য

নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে পরিবর্তনের কারণে সিআইবি ডাটাবেইজ সংশোধনের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।

রোববার (১০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত ও দ্রুত সেবা দিতে এই নির্দেশনা জারি করা হলো। ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে পরিবর্তনের কারণে সিআইবি ডাটাবেইজ সংশোধনের লক্ষ্যে আবেদনপত্রের সাথে নিচের দলিলের পূর্ণাঙ্গ সেট ব্যুরোতে অবশ্যই দাখিল করতে হবে।

যেসব দলিল ব্যুরোতে দাখিল করতে হবে সেগুলোর মধ্যে- ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের সিআইবি ডাটাবেইজ সংশোধনের জন্য ব্যুরোতে আবেদনপত্র প্রেরণের পূর্বে আবেদনকারী ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান অবশ্যই তার গ্রাহককে ঋণপ্রদানকারী সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে যোগাযোগের পরামর্শ প্রদান করবে।

আবেদনকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এতদসংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে তাদের পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত কার্যবিবরণীর প্রথম ও সর্বশেষ পৃষ্ঠাসহ উপর্যুক্ত বিষয়ে সিদ্ধান্ত সম্বলিত পৃষ্ঠার সত্যায়িত কপি অথবা ঋণ অনুমোদনকারী কর্তৃপক্ষের একস্তর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের সত্যায়িত কপি ব্যুরোতে দাখিল করতে হবে।

আবেদনকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে আবেদনপত্রের সাথে Form XII, Schedule X, বোর্ড মেমো, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সময়ে ব্যুরো কর্তৃক নির্দেশিত অন্যান্য দলিলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। ব্যুরোতে আবেদনপত্র প্রেরণের পূর্বে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের নবাগত পরিচালকদের সিআইবি ডাটাবেইজে Batch Contribution এর মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে।

ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের বিদায়ী পরিচালকের ব্যক্তিগত গ্যারান্টি অথবা অন্য কোন প্রতিষ্ঠানের করপোরেট গ্যারান্টি অথবা উভয় গ্যারান্টি বহাল থাকলে আবেদনপত্র প্রেরণের আগেই Batch Contribution এর মাধ্যমে সিআইবি ডাটাবেইজে অন্তর্ভুক্ত করতে হবে। আবেদনকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের বোর্ড রেজুলেশন এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের পরিবর্তন সিআইবি ডাটাবেইজে বাস্তবায়নের জন্য ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বরাবর আবেদনপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে দলিল দাখিলের নির্দেশনার তিন মাসের মধ্যে যদি সিআইবি কর্তৃক দলিলাদি গৃহীত না হয় তবে আবেদনকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তীতে নতুন আবেদনপত্র ব্যুরোতে দাখিল করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা