বাণিজ্য

পদ্মার পাম্পে মিলবে ডেল্টার অটোগ্যাস

নিজস্ব প্রতিবেদক: যানবাহনের জ্বালানি হিসেবে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)র (অটোগ্যাস) বাজার বাড়াতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে কাজ করবে ডেল্টা এলিপজি লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ানবাজারে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ঢাকাস্থ অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান এবং ডেল্টা এলপিজি লিমিটেডের পক্ষে পরিচালক মো. মুস্তাফিজুর রহমান চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায়, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্প) এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি লিমিটেড। প্রতি লিটার এলপিজি বিক্রিতে ৫০ পয়সা করে রয়্যালিটি পাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রয়ের ব্যবসায় জড়িত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের রয়েছে সাত শতাধিক নিবন্ধিত ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প।

চুক্তি সই অনুষ্ঠানে ডেল্টা এলপিজি লিমিটেডের পরিচালক মো. মুস্তাফিজুর রহমান বলেন, উন্নত বিশ্বে নিরাপদ, সাশ্রয়ী ও সহজলভ্য জ্বালানি হিসেবে গাড়িতে এলপিজির ব্যবহার বাড়ছে। বাংলাদেশে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির তুলনায় এলপিজির সহজলভ্যতা বাড়ছে। নদীপথ, সড়কপথে সহজে বহনযোগ্য হওয়ায় এলপিজি অটোগ্যাস স্টেশনে ক্রমে বিনিয়োগ বাড়ছে। একারণেই পদ্মা অয়েল কোম্পানির অধীন পেট্রল পাম্পগুলোতে যানবাহনের জ্বালানি হিসেবে এলপিজি বিক্রি করতে অটোগ্যাস স্টেশন স্থাপনে চুক্তিবদ্ধ হয়েছি আমরা।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান বলেন, যানবাহনের জ্বালানি হিসেবে অটোগ্যাস ইতোমধ্যেই বিশ্বজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এ চুক্তির মাধ্যমে ডেল্টা এলপিজি লিমিটেড সারাদেশের যানবাহনে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব জ্বালানি দ্রুত প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে পারবে।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) সোহেল আব্দুল্লাহ, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. ইব্রাহিম হামিদুর রহমান, সহকারি মহাব্যবস্থাপক (আইন) এস এম রেজাউর রহিম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ, ডেল্টা এলপিজি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. জাকারিয়া মঈন, জ্যেষ্ঠ বিক্রয় ব্যবস্থাপক মো. নাছিম আলী, ব্যবস্থাপক (পরিচালন) মো. আমিনুল হক এবং ব্যবস্থাপক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মোহাম্মদ আরজু মিয়া।

উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড আর ডেল্টা এলপিজি দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং সীকম গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি নতুন প্রজন্মের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান। এর আগে জ্বালানি তেল বিপণনকারী অন্য দুইটি সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গেও পেট্রোল পাম্পে অটোগ্যাস বিক্রিতে চুক্তি করেছে ডেল্টা এলপিজি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা