বাণিজ্য

২৫% পর্যন্ত ক্যাশব্যাক পূজার কেনাকাটায় 

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ১ অক্টোবর শুরু হওয়া এই অফার চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

লাইফস্টাইল, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, অনলাইন শপ, সুপারস্টোরের নামি-দামি ব্র্যান্ডসহ দেশজুড়ে ৩ হাজারেরও বেশী আউটলেটে কেনাকাটা বা খাওয়া দাওয়া করে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫% থেকে ২৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক দিনে ৩০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বিকাশ অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে অফারটি পেতে পারেন গ্রাহকরা। এই অফারের আওতাভুক্ত ব্র্যান্ড এবং আউটলেটের বিস্তারিত জানা যাবে https: //www.bkash.com/payment/ লিঙ্কে।

এছাড়াও, গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের অফার অংশে গিয়ে চলমান অফারগুলো সম্পর্কে জানতে পারবেন। গ্রাহক চাইলে বিকাশ ম্যাপ থেকে মার্চেন্ট অপশনে গিয়ে অফার বাটনে ক্লিক করে তার আশেপাশের যে আউটলেটগুলোতে অফার চলছে সেগুলোর লোকেশনসহ বিস্তারিত দেখে নিতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে হোমস্ক্রিনের মেক পেমেন্ট আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর দিয়ে অথবা সরাসরি কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা পেমেন্ট করতে পারছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা