ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানা
বাণিজ্য

ধামাকার সিওও রানা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর সিওও সিরাজুল ইসলাম রানাসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গাজীপুরের টংগী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করে র‌্যাব।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাদেরকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিওও সিরাজুল ইসলাম রানা, ক্যাটাগরি হেড 'মোবাইল ফ্যাশন ও লাইফ স্টাইল' ইমতিয়াজ হাসান সবুজ, ক্যাটাগরি হেড 'ইলেক্ট্রনিক্স' ইব্রাহিম স্বপন।

র‍্যাব জানায়, গত রবিবার এগারো লাখ টাকার প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ এগারো জনের বিরুদ্ধে টঙ্গি পশ্চিম থানায় মামলা করেন শামীম খান নামের একজন ব্যবসায়ী। মামলায় তিনি অভিযোগ করেন, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে এমন প্রতিশ্রুতিতে তিনি এগারো লাখ পঞ্চান্ন হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলেন। এরপর তাকে টাকা ফেরতের চেক দেয়া হলেও একাউন্টে কোন টাকা ছিলো না। পরবর্তীতে তিনি অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান।

সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ধামাকা শপিং ব্যাবসায়ীক কর্মকাণ্ড মূলত তারা ইনভেনটরি জিরো মডেল এবং হোল্ড মানি প্রসেস প্লান ফলো করতো। কয়েকটি দেশী বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারের আলোকে তারা তাদের ব্যাবসায়ীক পরিকল্পনা তৈরি হয়েছিলো। তাদের কোনো ইনভেস্টমেন্ট ছিলো না।

উল্লেখ্য, চমকপ্রদ বিজ্ঞাপন ও আকর্ষণীয় ছাড়ে পণ্য বিক্রির ফাঁদ তৈরি করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫৮৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জসিমউদ্দিন চিশতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

এছাড়া পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্য পালিয়ে বিদেশে চলে গেছেন বলে জানিয়েছে অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)।

রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রতিষ্ঠানটির অফিস বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বরও। এ অবস্থায় দুশ্চিন্তায় ধামাকার হাজারো গ্রাহক।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা