বাণিজ্য

এবার যশোরে রাসেলের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যশোর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত চৌগাছা অঞ্চলে এ মামলা করা হয়। চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির সিইও পণ্য দেওয়ার কথা বলে টাকা নিয়ে পণ্য না দেওয়ায় পরবর্তীতে ২৫ জুলাই তরফদার মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

মামলার আইনজীবী এম এম জয়নাল আবেদীন জানান, ১৩৮/১৪০ ধারা অপরাধ আমলে নিয়ে মামলটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করেছেন আদালত। আগামী ৩ নভেম্বর আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন বিচারক।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাদের গুলশান থানার মামলায় রিমান্ডে নেওয়া হয়। আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলাটি করেন।

এছাড়া ১৯ সেপ্টেম্বর রাসেল, তার স্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম চোকদার। তিনি ইভ্যালির পণ্য সরবরাহকারী ছিলেন। এ মামলায় আজ রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা