বাণিজ্য

হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক: ইসলামি ফাউন্ডেশনের পাশাপাশি এখন থেকে হালাল পণ্যের সনদ দেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এতদিন হালাল পণ্যের সনদ শুধুমাত্র ইসলামি ফাউন্ডেশনই দিয়ে আসছিলো।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। তবে এর আগে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল শিল্প মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনদের জন্য আবেদন করার সময় প্রতিষ্ঠান ও কারখানার নাম-ঠিকানা, ব্র্যান্ড ও পণ্যের নাম ইত্যাদি উল্লেখ করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারী স্বয়ং এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক, অংশীদার বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রতিষ্ঠানের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে।

এছাড়া ইসলামি শরিয়াহ মোতাবেক গ্রহণযোগ্য প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ এবং অন্যান্য প্রক্রিয়া বা সেবাকে ‘হালাল’ বলেও সংজ্ঞা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এ বিষয়ে বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের (সিএম) পরিচালক নুরুল আমিন গণমাধ্যমকে বলেন, এখন থেকে বিএসটিআইয়ে হালাল পণ্যের সার্টিফিকেটের পথটি উন্মক্ত। রপ্তানির ক্ষেত্রে এ সার্টিফিকেট খুবই সহায়ক হবে। বিএসটিআই দ্রুততম সময়ের মধ্যে এটি দেবে।

এদিকে ক্ষুদ্র শিল্পে সনদ বা নবায়ন ফি নেয়া হবে এক হাজার টাকা, মাঝারি শিল্পে তিন হাজার ও বৃহৎ শিল্পের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা।

নুরুল আমিন বলেন, কোনো প্রক্রিয়াজাত দ্রব্যের গায়ে বা লেবেলে অথবা প্রক্রিয়া বা সেবার অনুকূলে হালাল মার্ক ব্যবহারের উদ্দেশ্যে সনদের জন্য বিএসটিআইয়ের নির্ধারিত ফরমে সংস্থাটির মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। সনদ দেয়া হবে তিন বছরের জন্য। মেয়াদ শেষে নবায়নের আবেদন করা যাবে।

তিনি বলেন, এ জন্য ১৩ সদস্যের সার্টিফিকেশন কমিটি করা হয়েছে, যারা বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার। তারা সিদ্ধান্ত নেবেন কারা নিরীক্ষা দল হিসেবে সার্টিফিকেটের জন্য সবকিছু যাচাই করবে। এরপর হালাল সনদ কমিটি বিএসটিআইয়ের কাছে সুপারিশ করবে। বিএসটিআই সন্তুষ্ট হলে সনদ দেবে।

জানা গেছে, দেশের পণ্যের জন্য বিভিন্ন মানসনদ প্রদানকারী হলেও এতদিন হালাল সনদ দেয়ার এখতিয়ার ছিল না বিএসটিআইয়ের। এ লক্ষ্যে সম্প্রতি ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন প্রবিধানমালা ১৯৮৯’ এ সংশোধন করা হয়। যাতে হালাল সনদ দেওয়ার অনুমোদন পেয়েছে সংস্থাটি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা