বাণিজ্য

৮ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে গেল জুলাই ও আগস্ট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৮ হাজার ৩৩৮ কোটি ৭৪ লাখ টাকা বাস্তবায়ন করেছে সরকার। যার হার ৩ দশমিক ৫২ শতাংশ।

গত অর্থবছরে যার হার ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ। যা টাকার অঙ্কে ৮ হাজার ৩৫১ কোটি ৪৮ লাখ টাকা। চলতি অর্থবছরে ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করছে সরকার। আইএমইডি'র সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।

আইএমইডি'র প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরের শুধু আগস্টে এডিপি বাস্তবায়ন হয়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। যা টাকার অঙ্কে ৫ হাজার ৬৪৫ কোটি ৬৬ লাখ টাকা।

অন্যদিকে গত অর্থবছরের আগস্টে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২ দশমিক ৩৮ শতাংশ। যা টাকার অঙ্কে ৫ হাজার ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। গত অর্থবছরের আগস্টের তুলনায় চলতি অর্থবছর টাকার অঙ্কে এডিপি বাস্তবায়ন বেড়েছে।

এ প্রসঙ্গে আইএমইডি'র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, বছরের শুরুতে উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজের টেন্ডার দেওয়া হয়। এই টেন্ডার প্রক্রিয়া হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পেতে কিছু দিন সময় লাগে।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়ে বিল উঠানো শুরু করলেই এডিপি বাস্তবায়ন বাড়তে থাকে। এজন্য বছরের শুরুতে বাস্তবায়ন হার কম থাকলেও মাস বাড়ার সঙ্গে সঙ্গে এডিপি বাস্তবায়ন বাড়তে থাকে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা