বাণিজ্য

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চায় বাংলাদেশ

সাননিউজ ডেস্ক: সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানি এক্সনমোবিলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশে। রোববার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক্সনমোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক হয়। এসময় এক্সনমোবিল কর্মকর্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহি চৌধুরী।

উপদেষ্টা বাংলাদেশে জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং এতে তাদের অবদানকে স্বাগত জানান।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে স্টোরেজ সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন জ্বালানি উৎসের সুষম ব্যবহার গুরুত্বপূর্ণ।

তিনি এক্সনমোবিলকে গভীর সমুদ্রে অনুসন্ধান ত্বরান্বিত করতে এবং সঞ্চলন লাইন ও স্থলে অবকাঠামো সুবিধা নির্মাণে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশের বর্তমান উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় জ্বালানি চাহিদা নিশ্চিত করতে এক্সনমোবিলের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাস ও এক্সনমোবিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে তৌফিক-ই-এলাহি চৌধুরীর উপস্থিতিতে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোং লিমিটেড (এসওএসসিএল) ও কমনওয়েলথ এলএনজি’র মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এমওইউ স্বাক্ষরকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান জ্বালানি সহযোগিতা আরও প্রসারে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা