ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন, ইথেরিয়াম, ডেজকয়েন, রিপল, লিটকয়েনের প্রতিনিধিত্ব করা হয়েছে এই ছবিতে
বাণিজ্য

ভার্চুয়াল মুদ্রা অবৈধ নয় : বাংলাদেশ ব্যাংক

সান নিউজ ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে পাঠানো এক চিঠিতে ভার্চুয়াল মুদ্রা অবৈধ নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। -সূত্র: ভয়েস অব আমেরিকা

ক্রিপ্টোকারেন্সি একধরনের ভার্চুয়াল মুদ্রা এবং তা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। সারা বিশ্বে বর্তমানে এ ধরনের মুদ্রার সংখ্যা আট হাজারেরও বেশি।

এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিট কয়েন। ২০০৮ সালের শেষভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন এবং একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করেন। বর্তমান বিশ্বে ভার্চুয়াল এই মুদ্রার বাজার দুই ট্রিলিয়ন আমেরিকান ডলারের সমপরিমাণ।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন নিয়ে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি বর্তমানে দুইটি মামলার তদন্ত করছে।

এতে বলা হয় তদন্তের স্বার্থে সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছে মতামত জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সহকারী পরিচালক শফিউল আজম সম্প্রতি এক চিঠিতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাংকের অবস্থান জানিয়েছে সিআইডিকে। ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন স্বীকৃত না হলেও এটিকে অপরাধ বলার সুযোগ নাই মর্মে প্রতীয়মান হয় বলে চিঠিতে উল্লেখ করা হয় বলে খবরে বলা হয়েছে।

এই চিঠিকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ক্রিপ্টোকারেন্সি প্রচলনের প্রাথমিক পর্যায়ে বিশ্বের কোনও আইনগত কর্তৃপক্ষ এই মুদ্রাকে স্বীকৃতি না দিলেও বর্তমানে কয়েকটি দেশ যেমন জাপান, সিঙ্গাপুর, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান সমূহ ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেয়ার উদ্যোগ নিয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, ভার্চুয়াল মুদ্রার লেনদেনের প্রেক্ষাপট বিবেচনায় ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন এবং ২০১৩ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন সমূহের আওতায় অপরাধ হয়ে থাকলে প্রযোজ্য ক্ষেত্রে সিআইডি এ নিয়ে অনুসন্ধান করে দেখতে পারে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা