বাণিজ্য

কাল থেকে একশ টাকায় তেল বেচবে টিসিবি 

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে দেশব্যাপী সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। তাতে প্রতি লিটার সোয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করবে সংস্থাটি। সরকারি ছুটির দিন ছাড়া আগামীকাল থেকে ২৬ আগাস্ট পর্যন্ত মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।

রোববার (২৫ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে এই খবর জানানো হয়।

এতে বলা হয়, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রয় করা হবে।

খুচরা বাজারে এখন প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি প্রতি লিটার দেড়শ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। টিসিবির নির্ধারিত দরের চেয়ে মশুর ডাল ও চিনির কেজিপ্রতি বাজার দরও অনেক বেশি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, শোকাবহ আগাস্ট মাস এবং চলমান কঠোর লকডাউন পরিস্থিতি বিবেচনায় ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিপণনের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় তথ্য বিবরণীতে।

এর আগে কোরবানি ঈদ ও লকডাউন সামনে রেখে ৪ জুলাই থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা প্রতিবার সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা