বাণিজ্য

ঈদের আগের দিন রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদের আগের দিন (২০ জুলাই) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট এলাকায় অবস্থিত ব্যাংকের সব শাখা-উপশাখা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার আগের দিন ১৯ জুলাই খোলা রাখতে হবে বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটের নিকটতম শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে ওই শাখা বা উপশাখাসমূহে বিশেষ ব্যবস্থায় ১৯ জুলাই বিকেল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

এছাড়াও ঈদ-উল-আজহার জন্য ঘোষিত ছুটির প্রথম দিন অর্থাৎ ঈদ-উল-আযজহার আগের দিন (২০ জুলাই) ওই শাখা বা উপশাখাসমূহে সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা নিতে হবে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কোরবানির পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতাসহ যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা